পুবের কলম, ওয়েবডেস্ক: বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হল ১৫টি বানরের। দেহরাদুনের মানিমাই মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। দেরাদুনের কাছে লাছিওয়ালা এলাকায় একসঙ্গে এতগুলি বানরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পশুদের প্রতি নির্মমতা আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়।
আরও পড়ুন:
ঘটনায় তদন্ত করতে দেহরাদুন চিড়িয়াখানা থেকে ডঃ প্রদীপ মিশ্রের নেতৃত্বে পশুচিকিৎসকদের একটি দল রেঞ্জ অফিসে মৃত বানরদের ময়না-তদন্ত পরীক্ষা করে। ময়নাতদন্তের রিপোর্টে চূড়ান্তভাবে মৃত্যুর কারণ হিসেবে বিষাক্ত পদার্থের উল্লেখ পাওয়া গিয়েছে। রেঞ্জার ঘনানন্দ ইউনিয়াল ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। রেঞ্জার ঘনানন্দের দাবি, প্রাথমিকভাবে অনুমান, কোনও ব্যক্তি বা ব্যক্তিদের দ্বারা ইচ্ছাকৃতভাবে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটানো হয়েছে।