পারিজাত মোল্লা: রাজ্যের শীর্ষ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে প্রায় মামলায় মুখ পুড়ছে রাজ্য সরকারের। ঠিক এইরকম পরিস্থিতিতে এবার আইনী লড়াইয়ের ময়দানে সরকারি আইনজীবীর পরিবর্তন ঘটালো রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে বদল আনল রাজ্য সরকার।
আরও পড়ুন:
আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন পিপি হয়েছেন আইনজীবী দেবাশিস রায়। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, -:রাজ্যের পিপি পদে শাশ্বতগোপালের জায়গায় দায়িত্ব নেবেন দেবাশিস রায়'। আদালত সুত্রে প্রকাশ, প্রায় সাড়ে ছ'বছর রাজ্য আইন বিভাগের গুরুত্বপূর্ণ ওই পদে ছিলেন শাশ্বত। গত ২০১৭ সালে শাশ্বতকে পিপি পদে নিয়োগ করে সরকার।
এদিন এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয় সরকারি তরফে। এই বদল করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় আইনমন্ত্রী মলয় ঘটকের। আর তা পরই বদল হয় পিপি। শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে বদল করে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারি আইনজীবী করা হল দেবাশিস রায়কে।আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে একের পর এক মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সেখানে পাবলিক প্রসিকিউটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তাই সরকারি আইনজীবী বদল করল রাজ্য প্রশাসন বলে মনে করা হচ্ছে।এদিকে সূত্রে প্রকাশ , পিপি'র পাশাপাশি সরানো হতে পারে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের এজি তথা অ্যাডভোকেট জেনারেলকেও।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।সুত্রের খবর, মঙ্গলবার সকালে তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সৌমেন্দ্রনাথবাবুর পরিবর্তে পুনরায় অ্যাডভোকেট জেনারেল করা হতে পারে কিশোর দত্তকে। অতীতে কিশোর দত্ত এজি পদেই ছিলেন। এছাড়া আলোচনায় উঠে আসছে আরও বেশ কয়েকটি নাম। আইনমন্ত্রী মলয় ঘটক একটি তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে ।
আরও পড়ুন:
আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে বৈঠকের আগে গত সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি রাজশেখরণের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্য প্রশাসনের অন্যান্য কর্তারাও।
সেখানে আইনমন্ত্রী মলয় ঘটককেও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর আবার আইনমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে পিপি বদলের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে পর পর মামলায় রাজ্য সরকার যেভাবে ধাক্কা খেয়েছে তাতে খুশি নন মুখ্যমন্ত্রী। তাই আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গেও একপ্রস্থ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তাতে প্রায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। একাধিক মামলায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। এই পরিস্থিতির বদল আনতেই এবার রাজ্য সরকারি আইনজীবীর পরিবর্তন করা হল বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও বদল হতে পারে। তেমন সম্ভাবনাও দেখা দিয়েছে।