আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ রেল ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাট থানার হোটর রেলষ্টেশন সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয়বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় মানুষজন দেখতে পায় হোটর রেলস্টেশনের পাওয়ার হাউস সীমানার ভেতরে এক মধ্যবয়স্কা মহিলার পচাগলা দেহ পড়ে রয়েছে। ঘটনার খবর চাউর হলেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে।
ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।আরও পড়ুন:
তবে মহিলার দেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। পাশাপাশি প্রশ্ন উঠছে কিভাবে রেলের পাওয়ার হাউসের সীমানার মধ্যে মহিলার দেহ এল?
আরও পড়ুন:
স্থানীয়দের অনুমান, কেউ বা কারা মহিলা কে খুন করার পর মুখ থেতলে রেলষ্টেশন সংলগ্ন এলাকায় ফেলে দিয়ে গেছে। অন্যদিকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।