পুবের কলম ওয়েব ডেস্ক: ১০ দিনের বিপাসনা ধ্যানে বুধবারই চলে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু যাওয়ার আগে ইডির তলবের জবাবও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আবগারি দূর্নীতি মামলার তদন্তের জন্য বৃহস্পতিবার ইডি অফিসে যেতে বলা হয়েছিল আপ সুপ্রিমোকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন এই ডাকে সাড়া দেবেন না তিনি, তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইডিকে তিনি লিখেছেন, আমি যে কোনও আইনি সমন গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু ইডির এই সমনটি আগেরটির মতনই বেআইনি। এই সমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তাই এটা প্রত্যাহার করা উচিত। বেঁচে থাকার জন্য আমি সততা ও স্বচ্ছতা অবলম্বন করেছি। আমার লুকানোর কিছু নেই।আরও পড়ুন:
আপের পক্ষ থেকে এই জবাবের কথা জানানো হলেও এর কোনও কপি সংবাদমাধ্যমের হাতে দিতে চায়নি তারা। ইডির ডাকে সাড়া না দেওয়ায় প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। তাদের মতে, কতদিন এভাবে পালিয়ে বেড়াবেন কেজরিওয়াল।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২ নভেম্বরও কেজরিওয়ালে ডেকে পাঠিয়েছিল ইডি। সেবারেও ইডির ডাককে বেআইনি বলেছিলেন কেজরিওয়াল।
আরও পড়ুন: