পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে দিল্লি, তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম।  বেশ কয়েক বছর ধরেই সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে রাজধানী। কেজরি সরকার বেশ কিছু ব্যবস্থা নিলেও কাজের কাজ কিছু হয়নি। হু হু মাত্রায় বেড়েছে দূষণ। চারিদিকে শুধুই ধোঁয়ার আস্তরণ।সকালের আকাশ যেন মুঘ ঢেকেছে মেঘের চাদরে । তবে দিল্লির পথেই হাঁটছে কলকাতা।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা

সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। পিছিয়ে নেই মুম্বই। বিগত এক সপ্তাহ ধরেই ভয়াবহ পরিস্থিতি দিল্লির। দূষিত রাজধানীর বাতাস। নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিগত তিনদিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত ভয়ঙ্কর’ মাত্রায় রয়েছে। আজ, রবিবার বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলির তালিকায় প্রথম স্থানেই রয়েছে দিল্লি।
তালিকায় রয়েছে মুম্বই ও কলকাতার নাম!

সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই।

সেখানে বাতাসের গুণমান ১৬২। তালিকায় এরপরে রয়েছে চিনের বেশ কয়েকটি শহর ও কুয়েত সিটি।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা

প্রতি বছর শীতের শুরুর দিকেই দূষণের মাত্রা বাড়তে থাকে দিল্লি-এনসিআরে। মূলত পার্শ্ববর্তী হরিয়ানা, উত্তর প্রদেশ ও পঞ্জাবে কৃষিজমিতে খড়কুটো পোড়ানোর কারণে ব্যাপক দূষণ ছড়ায়। এছাড়া গাড়ির দূষণ, কল কারখানার দূষিত কার্বন রয়েছে। কম তাপমাত্রা ও বাতাসের গতির অভাবে দ্রুত বায়ুদূষণ বাড়ে। তবে দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতা। নিঃশ্বাসে দূষিত বাতাস শরীরে ঢুকতে থাকে। বাড়ির বাইরে বের হলেই চোখ-নাক-গলা জ্বালা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। চিকিৎসকেরাও সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের।