পারিজাত মোল্লা: মঙ্গলবার দিল্লি হাইকোর্টে উঠে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক কে নিয়ে এক।মামলা। সেই মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছে, 'দিল্লি নয়, কলকাতাতেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে'। তলবের ২৪ ঘণ্টা আগে মলয় ঘটক কে জানাতে হবে। চিকিত্সককে সঙ্গে নিয়ে ই়ডি দফতরে যেতে পারবেন মলয় ঘটক। মঙ্গলবার এই নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মা। কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রীকে দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সূত্রে প্রকাশ, ইডির বহু বার তলবের পরেও দিল্লি যাননি মলয়। এর পর ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। দু'টি আবেদন জানিয়েছিলেন। তার মধ্যে একটি আবেদন ছিল কলকাতায় যাতে মলয়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কয়লা পাচারকাণ্ডে ইডি ইসিআইআর (ইডির মামলা) করেছিল। ওই ইসিআইআর খারিজের আবেদন জানিয়েছিলেন মলয়। মঙ্গলবার সেই আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, 'মামলা খারিজ সম্ভব নয়'। দিল্লি হাইকোর্টে মলয়ের আইনজীবী জানান, 'এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু রুজিরা দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেননি। তাঁদের কলকাতায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর রয়েছে) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ফলে অভিষেক-রুজিরাকে যদি দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যায়, তা হলে মলয়ের ক্ষেত্রে তা করা যাবে না কেন?' এই প্রশ্নই করেন মলয়ের আইনজীবী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দিল্লি হাইকোর্ট জানায়, 'অভিষেক-রুজিরার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি ছিল। সেই কারণে তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে'। সম্প্রতি রাজ্য বিধানসভায় অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী মলয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই কথা মাথায় রেখেই আদালত জানিয়েছে, চিকিত্সককে সঙ্গে নিয়ে ইডি দফতরে যেতে পারবেন মলয়। এই মামলায় শুনানির পরবর্তী দিন আগামী ৭ ফেব্রুয়ারি। গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে আসানসোলে মলয়ের একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। কলকাতার ডালহৌসির সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকে। বেশ কয়েক জন ইসিএল আধিকারিকের গ্রেফতারির পর মলয়ের বিরুদ্ধে কয়লা পাচার কাণ্ড মামলার তদন্তে নামে সিবিআই। মলয় ঘটক আসানসোলের বাসিন্দা এবং আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়কও তিনি। এরপরে এই মামলায় মলয়কে তলব করেছিল ইডি।এদিন দিল্লি হাইকোর্টে বড়সড় আইনী স্বস্তি পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।