পুবের কলম প্রতিবেদক: নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ‘ব্যবহার’ করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের প্রয়াস চালাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে! বদলি ইস্যুতে এমনই বিস্ফোরক সব অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন।
আরও পড়ুন:
পাশাপাশি তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক ভোট। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ‘ব্যবহার’ করা নিয়ে ডেরেকের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।