পুবের কলম,ওয়েবডেস্কঃ উমরাহ পালন করতে যাওয়া মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করল সউদি আরব কর্তৃপক্ষ। ফলে এ পোশাক পরিধান করেই মক্কার পবিত্র মসজিদে উমরাহ করবেন নারীরা। সউদি আরবের উমরাহ ও হজ মন্ত্রক জানিয়েছে, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে। নারীরা যে পোশাক পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।
আরও পড়ুন:
পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহ মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়। গত দুই মাস আগে থেকেই সৌদি আরবে উমরাহ মৌসুম শুরু হয়ে গেছে। এবার ১ কোটি মুসলিম উমরাহ করতে পবিত্র নগরী মক্কাতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।