পুবের কলম, ওয়েবডেস্ক: বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, ইলেকট্রিক ট্রান্সফরমারে বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়েছে।
আরও পড়ুন:
শনিবার দুপুর সোয়া ১২টায় ধাপার দুর্গাপুরে আগুন লাগে বলে খবর। ধাপায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকে বলে সূত্রের খবর। রাবার ও প্লাস্টিক গোডাউনে আগুন লেগে যায়। যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলেছে। তবে আগুনেরর উৎসস্থল নিয়ে ধোঁয়াশা রয়েছে। উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। স্থানীয়দের দাবি একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুনে ছড়িয়ে পড়ে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেয়।