পুবের কলম, ওয়েবডেস্ক: নির্দেশ ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্ব শোনার। তা না মানায় শাস্তির মুখে পড়ল ৩৬ জন নার্সিং পড়ুয়া।সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩০ এপ্রিল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্ব। সেই অনুষ্ঠানের সম্প্রচার না শোনায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, তৃতীয় বর্ষের ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল ‘মন কি বাত’ শোনা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেছিলেন প্রথম বর্ষের ৮ ও তৃতীয় বর্ষের ২৮ জন পড়ুয়া। তাই ওই ৩৬ জন ছাত্রীকে সাতদিন হস্টেল থেকে বের হতে দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় সৃষ্টি হয়েছে বিতর্কের। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কলেজের অধ্যক্ষ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সূচনা করেন নরেন্দ্র মোদি। দেখতে দেখতে ১০০ পর্বে পা দিয়েছে রেডিও অনুষ্ঠানটি। আর সেই উপলক্ষেই চণ্ডীগড়ের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনে’র তরফে সেখানকার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে সকলকেই উপস্থিত থেকে ‘মন কি বাত’ শোনার নির্দেশ দেয় হস্টেল কর্তৃপক্ষ। কিন্তু ওই ৩৬ জন পড়ুয়া সেই নির্দেশ অমান্য করলে কর্তৃপক্ষের রোষানলে পড়তে হয় তাঁদের।
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ মে ২০২৩, ১৪:০৪
আরও খবর
নৌসেনার প্রধান পদে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, নতুন সিডিএস এস এন রাজা সুব্রামানিয়ান
বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, উপ দলনেতা নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র,চিফ হুইপ ফিরহাদ হাকিম
তামিলনাড়ুর রাজনীতিতে ‘থালাপথি’র রাজ্যাভিষেক: রবিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন টিভিকে প্রধান
নতুন সরকার গড়তেই ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি ৪৬ অফিসার
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ব্যক্তিগত সচিব পেলেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ব্যক্তিগত সচিব পেলেন শুভেন্দু অধিকারী
দান্তেওয়াড়া হামলা: রাজ্য পুলিশকে ভর্ৎসনা, প্রমাণের অভাবে ১০ মাওবাদীর খালাস বহাল হাইকোর্টে
দান্তেওয়াড়া হামলা: রাজ্য পুলিশকে ভর্ৎসনা, প্রমাণের অভাবে ১০ মাওবাদীর খালাস বহাল হাইকোর্টে
দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গিয়ে পরিবারকেই হুমকি পুলিশের!
দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গিয়ে পরিবারকেই হুমকি পুলিশের!
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন