আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, মগরাহাট: দক্ষিণ২৪ পরগনায় মগরাহাট কলস পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদি সুরক্ষা কবচ এর কাজ শুরু হয়েছে । কয়েকদিন ধরে মগরাহাটের পূর্ব বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকা জুড়ে কাজ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী প্রতিটি মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা জানতে হবে ,মানুষের সুখ-দুঃখের খবর রাখতে হবে সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের।দিদি সুরক্ষা কবচ এর কাজ হাতে পেতে তারই জ্বলন্ত উদাহরণ দিলেন কলস পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা।
আরও পড়ুন:
এই কাজ করার আগে তারা প্রথমে পানা উল্লাহ সাহেব মুন্সির মাজারে গিয়ে দোয়া চান,দোয়ার পর্ব শেষে গুটি গুটি পায় আগিয়ে যায় এলাকার অধিকাংশ কাঁচা পাকা বাড়িতে।
আরও পড়ুন:
তারা তাদের সুখ-দুঃখের গল্প শুনতে চাওয়ার পাশাপাশি দিদির সুরক্ষা কবচ বঞ্চিত মানুষদের আগামী দিনে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের আশ্বাস দেন তারা। মগরাহাট কলস হাইস্কুলে শিক্ষক শিক্ষা কর্মীদের সঙ্গে কথা বলে জানতে চান স্কুলের সমস্যার কথা। স্কুলের ছাত্রছাত্রীরা যেসব প্রকল্পের আওতায় আছে তারা সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।
আরও পড়ুন:
পরে ডিহি কলসে এক সভা সমাবেশ আয়োজন করেন তৃণমূল কংগ্রেস। উক্ত সভা হতে মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা বলেন কেন্দ্রে বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসকে দেখলে ভয় পায়। অথচ দিদির প্রকল্প শুধু দেশে নয় দেশের বাইরে ও তারা প্রশংসিত হচ্ছে বিগত দিনেও হবে। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা,ব্লক সভাপতি সেলিম লস্কর, সহ-সভাপতি দুর্গা প্রসাদ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্যা অঞ্জলি নস্কর, কলস পঞ্চায়েত প্রধান সেলিমা লস্কর, ব্লক যুব নেতা বাচ্চু শেখ,কৃষি সভাপতি অনুপ বৈরাগ, এছাড়া এলাকার একনিষ্ঠ তৃণমূল কর্মী বৃন্দদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: