নসিবুদ্দিন সরকার, হুগলি: আরামবাগের প্রতাপনগরের ২৬১ নম্বর বুথে ভোটার তালিকায় বড় ধরনের গরমিল ধরা পড়েছে। অভিযোগ, ওই বুথের ১৩ জন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা। শুধু তাই নয়, ভোটার তালিকায় এমন ৯ জন ব্যক্তির নামও রয়েছে, যাদের প্রকৃত অস্তিত্ব ওই এলাকায় নেই। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এই ৯ জনকে তারা চিনতেই পারেন না। সূত্রের খবর, আরামবাগের আরান্ডি-১ পঞ্চায়েতের প্রতাপনগর এলাকার ২৬১ নম্বর বুথের ভোটার সবিতা ঘোষ, চন্দ্রশেখর রায়, গৌরচন্দ্র ঘোষ-সহ মোট ১৩ জন জীবিত ভোটারকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। এখানেই শেষ নয়, ওই ভোটার তালিকায় এমন ৯ জন ব্যক্তির নাম রয়েছে বাস্তবে ওই বুথে তাদের অস্তিত্বই নেই বলে অভিযোগ। তাদের ওই বুথের কোনও ভোটার চেনেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। কারচুপির কিছু প্রমাণও তিনি দেখান। দিল্লি, হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে জয় লাভ করেছে বলে তিনি অভিযোগ তোলেন। ওইসব রাজ্যে বিরোধীদলের নেতা-কর্মীরা ভোটার তালিকায় কারচুপির ঘটনাটি ধরতে পারেননি, তবে নজর এড়ায়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান করে ভোটার তালিকায় কোনও গরমিল আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতা-কর্মীদের। নেত্রীর নির্দেশের পরই জেলায় জেলায় বিভিন্ন বুথে দলীয় নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকায় তাদের নাম ও ভোটার কার্ড আছে কি না, তা খতিয়ে দেখা শুরু করেছেন। মঙ্গলবার হুগলি জেলার আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ভোটার তালিকায় গরমিল আছে কি না, বিষয়টি খতিয়ে দেখতে প্রতাপনগরে গিয়েছিলেন। এ দিন তার সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রতাপনগরের ভোটার তালিকা খতিয়ে দেখলে তাতে গরমিল ধরা পড়ে। যা প্রকাশ্যে আসতেই এলাকার ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা আশঙ্কা করছেন, যে কোনও সময় সরকারি সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হতে পারেন। এই ঘটনায় স্বপন নন্দী নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। স্বপন নন্দীর অভিযোগ, ‘বিজেপির অঙ্গুলি হেলনে তৃণমূলকে জধ করতে ওই কাজ তারা করে চলেছে।’ যদিও তৃণমূলের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। তিনি বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা অহেতুক উত্তেজনা তৈরি করছেন। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট প্রদান করলে আসল নকল ভোটার ধরা পড়ে যাবে।’ ওই বুথের ভোটার তালিকায় জীবিত চন্দ্রশেখর রায়কে মৃত বলে দেখানো হয়েছে। তিনি জানান, ‘ভোটার তালিকায় দেখা যাচ্ছে আমি মৃত। আমি কি তাহলে ভূত? আমি জানতেই পারিনি ভোটার তালিকায় আমাকে মৃত বলে দেখানো হয়েছে। তৃণমূল কর্মীরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে আমি অবাক হয়ে যাই।’ এ দিন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী জানান, ‘২৬১ নম্বর প্রতাপনগরের ওই বুথে ১৩ জন জীবিত ভোটারকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। আবার ওই বুথে এমন ৯ ভোটারের নাম রয়েছে, যারা অন্য বুথের।’আরও খবর
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯