পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠে নিয়োগ মামলায় ধৃত এক ব্যক্তির জামিন বিষয়ক মামলা। এদিন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল ডিভিশন বেঞ্চ। দু'সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:
আদালত সূত্রে প্রকাশ , -' গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায় সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা শুনানিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ।
দু'সপ্তাহ পর এই জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।আরও পড়ুন:
সিবিআই সূত্র মারফত প্রকাশ , -' নিয়োগ দুর্নীতির তদন্তে প্রদীপ সিংকে জেরা করে প্রসন্ন রায়ের নাম জানতে পারেন তদন্তকারীরা'। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, -'নিয়োগ দুর্নীতির ঘটনায় 'মিডলম্যান' হিসাবে কাজ করেছে প্রসন্ন। ধৃতের সরাসরি যোগ রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়'। এরপরই গত বছরের অগস্টে নিয়োগ দুর্নীতির মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই।
যদিও মামলাকারীর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন। অভিযুক্তর আইনজীবীর অভিযোগ, -' নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনও তথ্যই আদালতে হাজির করতে পারেনি তদন্তকারীরা'।আরও পড়ুন:
অকারণে তাঁর মক্কেলকে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করলো।দু সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে।