পুবের কলম ওয়েব ডেস্ক: কাছে থাকলে সম্পর্কের গভীরতা টের না পাওয়া গেলেও বিচ্ছেদ অনেক সময় সেকথা মনে করিয়ে দেয়। তাই ঘটল গাজিয়াবাদের কৌশাম্বী এলাকার এক দম্পতির ক্ষেত্রে।২০১২ সালে বিয়ের পর বনিবনা না হওয়ায় ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় বিনয় ও পূজার।সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে বিনয়।ওপেন হার্ট সার্জারি করতে হয় তার। সেকথা জানতে পেরে বিচলিত পূজা স্বামীকে দেখতে যান হাসপাতালে।

নতুন করে দুজনেই মায়ায় জড়িয়ে পড়েন।এরপর নতুন করে দুজনের পরিবারের উপস্থিতিতে ২৩ নভেম্বর দ্বিতীয়বার তারা বিবাহ করেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর যখন তারা বুঝতে পারেন বিভিন্ন বিষয়ে তাদের বনিবনা হচ্ছে না। তখন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় বিনয় ও পূজা। সেই যাত্রাও খুব সহজ ছিল না।

বিচ্ছেদের মামলা চলাকালীনও দুজনের মতবিরোধ দেখা দেয়। পরিস্থিতি এমন হয় যে প্রথমে ফ্যামিলি কোর্ট, তারপর হাইকোর্ট তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

তালাকের পর অসুস্থ স্বামীকে দ্বিতীয়বার বিবাহ স্ত্রীর

কোনওভাবেই তারা একে অপরকে সহ্য করতে পারছিলেন না। বিচ্ছেদের পর কেটেছিল প্রায় ৫ বছর। কিন্তু বিনয়ের হার্টের সমস্যা হয়েছে, একথা কিছুতেই মানতে পারেননি প্রাক্তন স্ত্রী পূজা।'লোকে কি বলবে', সেই ভাবনার ঊর্ধ্বে গিয়ে প্রায়ই রোজই হাসপাতালে বিনয়কে দেখতে যেতেন পূজা।

দুজনেই নতুন করে বুঝতে পারেন, একটা কোনও সুতো আজও দুজনকে বেঁধে রেখেছে।এরপরই দু'জন নিজেদের পরিবারকে তাদের সিদ্ধান্তের কথা জানান।

গাজিয়াবাদের কবি নগরের আর্য সমাজ মন্দিরে অগ্নি সাক্ষী রেখে দ্বিতীয়বারের জন্য বিবাহ সারেন দুজন। তাদের সিদ্ধান্তে খুশি দু'জনের পরিবার।বিনয় জয়সওয়াল সেইল–এ চাকুরিরত।পূজা একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।