পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার কথা তো শুনেছেন, তাতে বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরা অংশ নিয়ে থাকেন। কিন্তু উটের সৌন্দর্য প্রতিযোগিতা? কি থমকে গেলেন তো, হ্যাঁ তাও হয় মরু শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিবছর আয়োজন করা হয় উট সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করে হাজার হাজার উট।

এদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর উটকে।জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!
উটকে বেদুইন রা মনে করেন ঈশ্বরের আশীর্বাদ, তাই তাঁদের সবচেয়ে আদরের পোষ্যটিকে নিয়ে প্রতিবছর আল-ধাফরা উৎসব অনুষ্ঠিত হয়। সারা উপসাগরীয় অঞ্চল থেকে আসা ৩০ হাজারেরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়।

জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!<div class=