নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সোমবার ১৩৪-তম ডুরান্ড কপের সূচী ঘোষণা করা হল। প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই। সেমিফাইনাল দুটি হবে যথাক্রমে ১৯ এবং ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট।
আরও পড়ুন:
উদ্ধোধনী ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
৩১ জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচ। সেখানে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। গ্রুপে মোহনবাগানের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ এবং ৯ আগস্ট। অন্যদিকে ২৩ জুলাই উদ্বোধনী ম্যাচের পরে ইস্টবেঙ্গলের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৬ এবং ১০ আগস্ট।আরও পড়ুন:
পাশাপাশি মহামেডান ডুরান্ডে অভিযান শুরু করবে ২৮ জুলাই।
কিশোর ভারতীতে সাদা-কালোর প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি। ৩১ জুলাই মোহনবাগানের বিরুদ্ধে খেলার পরে ৭ আগস্ট গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সাদা-কালো ব্রিগেড খেলবে বিএসএফের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড ডুরান্ডে অভিযান শুরু করবে ২ আগস্ট।আরও পড়ুন:
টুর্নামেন্টের ২৪টি দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এবং ইন্ডিয়ান এয়ারফোর্স।
গ্রুপ ‘বি’-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি এবং বিএসএফ। এই দুটি গ্রুপের ম্যাচ আয়োজিত হবে যুবভারতী এবং কিশোরভারতী স্টেডিয়ামে। গত বার আইএসএলের ১২টি দল ডুরান্ডে খেলেছিল। তবে এ বার ডুরান্ডে খেলবে ৬টি দল। এ বার মোট ৬টি ভেন্যুতে ডুরান্ড কাপ আয়োজিত হবে। কলকাতার পাশাপাশি ম্যাচ হবে ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং এবং কোকরাঝাড়ে।