পুবের কলম,ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টা ছুঁই ছুঁই। ৭০ ফিট গভীরে এখনও আটকে প্রৌঢ়। দিল্লি-কাতরা এক্সপ্রেসওয়ে’তে নির্মাণকাজ চলাকালীন মাটি ধসে গর্তে পড়ে যান তিনি। নাম সুরেশ কুমার। বয়স ৫৫।
হরিয়ানা জিন্দের বাসিন্দা। শনিবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরের বসরামপুর গ্রামে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে খনন করার মেশিন। ইতিমধ্যেই ৩০ ফুটেরও বেশি খনন করেছে উদ্ধারকারী দল।