পারিজাত মোল্লাঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এবার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার বিধি বেঁধে দিল।গত সোমবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল, -'প্রতি বুথেই সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে '। রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, -' বুথে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে'? এর প্রতুত্তরে রাজ্য নির্বাচন কমিশন বলেছিল, -'নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীর মধ্যে ফারাক করছে না।কেন্দ্রীয় বাহিনীও সশস্ত্র পুলিশ আর রাজ্যের বাহিনীও সশস্ত্র'।কমিশনের এই কথা শুনে বিরোধীরা বলতে শুরু করেছিলেন, তার মানে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে না।
বুথে থাকবে শুধু রাজ্যের পুলিশ। তবে এদিন পঞ্চায়েত মামলায় সেই জট কাটিয়ে দিল কলকাতা হাইকোর্ট।এদিন এই মামলার শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, -'মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পঞ্চায়েত ভোটে। তার মানে ৬৫ হাজার অ্যাকটিভ ফোর্স। আর রাজ্যের থাকছে ৭০ হাজার সশস্ত্র পুলিশ। এই দুই বাহিনীকে ৫০:৫০ অনুপাতে ব্যবহার করতে হবে'।ওয়াকিবহাল মহল মনে করছে -' আদালত সম্ভবত বোঝাতে চেয়েছে যে, প্রতি বুথে যে সংখ্যায় রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে, ঠিক সমান সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে'। কিউআরটি তথা ক্যুইক রেসপন্স টিমেও তাহলে শুধু রাজ্যের পুলিশ রাখলে চলবে না, রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীও।কেন্দ্রীয় বাহিনী যে ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে তার মধ্যেই সবাই সশস্ত্র পুলিশ নন। প্রতিটি কোম্পানিতে রান্নার লোক, ড্রাইভার ইত্যাদি সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় ১৫ জন থাকেন। অর্থাত্ এক কোম্পানিতে ৬৫ জনের অ্যাকটিভ ফোর্স থাকছে। সেই হিসাবটাই বলেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আরও নির্দেশ -' বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসার ফোর্স কো-অর্ডিনেটর হিসাবে কাজ করবেন। কোথায় কত ফোর্স পাঠাতে হবে তিনিই স্থির করবেন। অর্থাত্ বাহিনী মোতায়েনের ব্যাপারটা আর পুরোপুরি রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকল না'। এদিন আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, -' প্রথম নির্দেশেই আদালত জানিয়েছিল যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তার মানে শুধু ভোটের দিন নয়। গোটা পঞ্চায়েত ভোট চলাকালীন বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছিল। অর্থাত্ ফল ঘোষণা পর্যন্ত বাহিনী মোতায়েন রাখতে হবে'। এখন দেখার রাজ্য নির্বাচন কমিশন কি ভূমিকা নেয়? নাকি সুপ্রিম কোর্টে পুনরায় দারস্থ হবে তারা....
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১৩:৫৩
আরও খবর
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’