পুবের কলম, ওয়েবডেস্ক:  কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার সকালে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৫. ২। সকাল নয়টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
এটি অন্তত কয়েক সেকেন্ড স্থায়ী হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লা বলে জানা গেছে।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। হতাহতের কোনও খবর নেই।

 

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬, ২২:৫১

আরও খবর