আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রসুনের ওষুধি গুণাগুণ দীর্ঘ ধরে স্বীকৃত। রসুনে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যায়। রসুনের অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও রসুন বিশেষ করে শীতের সময়ে কেন ব্যবহার করা হয়। আসুন জেনে নিই রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে।
আরও পড়ুন:
রসুন শরীরের রোগ সংক্রমণ ক্ষমতাকে বাড়ায়। এই করোনা অতিমারীর আবহে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই দৈনন্দিন খাবারের মধ্যে রসুনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন
আরও পড়ুন:
রসুনে পাওয়া সালফার শরীরে উপস্থিত শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে ভাইরাসজনিত ফ্লু এবং ঠান্ডার মতো সমস্যা থেকে শরীরকে নিরাপদ রাখে। ঋতু পরিবর্তন হলেই যাঁদের ঠান্ডা লাগার ধাত প্রতিদিন সকালে খালি পেটে ২ কোয়া রসুন খেলে উপকার পাবেন।
আরও পড়ুন:
গবেষণায় দাবি করা হয়েছে যে প্রতিদিন ২-৩ কোয়া রসুন খেলে পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে।
আরও পড়ুন: