পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র রমযান মাস প্রায় শেষের পথে। ঈদুল ফিতর আসন্ন। এবছর রোযা কি ৩০টি পূর্ণ হবে নাকি ২৯টি হবে তা নিয়ে আলোচনা চলছে। এমন অবস্থায় ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন কাতার ও আমিরশাহীর জ্যোতির্বিজ্ঞানীরা। কাতারসহ সমগ্র মধ্যপ্রাচ্যে ঈদ-উল ফিতর পালিত হতে পারে ২১ এপ্রিল।
আরও পড়ুন:
প্রাথমিক গবেষণার পর এমনটাই জানিয়েছেন কাতারের জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকরা। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। কাতারে চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসলাম বিষয়ক মন্ত্রকের চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, কাতারে রমযান শুরু হয়েছিল ২৩ মার্চ, বৃহস্পতিবার।
আরও পড়ুন:
শেখ আবদুল্লাহ আল আনসারি কমপ্লেক্সের নির্বাহি পরিচালক ইঞ্জিনিয়ার ফয়সাল আল আনসারি বলেন, ১৪৪৪ সালে শাওয়াল মাসের চাঁদ দেখা দেবে বৃহস্পতিবার।
সংযুক্ত আরব আমিরশাহীর জ্যোতির্বিজ্ঞানীরাও পূর্বাভাস দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করেই ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে কাতার সরকার। সংযুক্ত আরব আমিরশাহীর সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, সম্ভবত এ বছর রমযান হবে ২৯ দিনের।আরও পড়ুন:
ঈদুল ফিতর এবং শাওয়ালের প্রথম হবে ২১ এপ্রিল, শুক্রবার। সংযুক্ত আরব আমিরশাহীতে ঈদুল ফিতরের ছুটি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত।
২১ এপ্রিলকে হিসেবে ধরে ঈদের ছুটি ঘোষণা করেছে কাতার ও সউদি আরবও। এর আগে আমিরশাহীর জ্যোতির্বিজ্ঞানীরা যে পূর্বাভাস দিয়েছিলেন সেই অনুযায়ী পবিত্র রমযান শুরু হয়েছে। মনে করা হচ্ছে ঈদের ক্ষেত্রেও জ্যোতির্বিজ্ঞানীদের গণনা সত্য হতে পারে। রমযান এবং ঈদুল ফিতর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। ঈদুল ফিতর বিশ্বব্যাপী মুসলমানদের উদযাপন করা দু’টি পবিত্র উৎসবের একটি।