পুবের কলম প্রতিবেদক: সপ্তাহান্তে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গে। ঈদের দিন অর্থাৎ শনিবার থেকে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সামগ্রিক ভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে পরের সপ্তাহ থেকে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেরও তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের শেষে। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। ২২ এপ্রিল, রবিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও নদিয়ায়। অন্যদিকে, বৃষ্টির আশা রয়েছে উত্তরেও।
২০ এপ্রিল থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির স্বভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।আরও পড়ুন:
বৃষ্টির খবর শোনালেও, আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত শুক্রবার ২১ এপ্রিল পর্যন্ত দাবদাহ চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুন:
তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরো তিন চার দিন। আপাতত চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।