বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সর্বশেষ হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার। ফোর্বস–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র চার দিন আগেও মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬০০ বিলিয়ন ডলার। তবে গত শুক্রবার একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়ে তার ২০১৮ সালের বিতর্কিত ‘বেতন প্যাকেজ’ ফিরে পাওয়ার পরই তার সম্পদে যুক্ত হয় প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০১৮ সালে নির্ধারিত এই বেতন প্যাকেজটির মূল্য একসময় ছিল প্রায় ৫৬ বিলিয়ন ডলার। দীর্ঘদিন ধরে এ নিয়ে আইনি লড়াই চলছিল। এর আগে একটি নিম্ন আদালত এই বিপুল অঙ্কের বেতন চুক্তি বাতিল করলেও প্রায় দুই বছর পর ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে প্যাকেজটি মাস্ককে ফিরিয়ে দেয়। সুপ্রিম কোর্ট রায়ে জানায়, ২০২৪ সালে যে রায়ে বেতন প্যাকেজটি বাতিল করা হয়েছিল, তা যথাযথ ছিল না এবং এর মাধ্যমে ইলন মাস্কের প্রতি ‘অন্যায়’ করা হয়েছে। এদিকে, চলতি সপ্তাহের শুরুতে মহাকাশ প্রযুক্তি খাতে মাস্কের স্টার্ট-আপ স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে—এমন জল্পনার মধ্যেই তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মাইলফলক অতিক্রম করেন। আদালতের সাম্প্রতিক রায় সেই সম্পদকে আরও এক ধাপে এগিয়ে দেয়। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্ক বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি পেজ–এর তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি সম্পদের মালিক। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এই সাফল্য ইলন মাস্ককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫
আরও খবর
জেন-জি পড়ুয়াদের মুখোমুখি হবেন মোহন ভাগবত!
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’