পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি আসলে ভ্রষ্ট জুমলা পার্টি। মোদি সরকারের শাসনামলে কৃষক, দলিত সবাই জুমলার শিকার হয়েছেন। চাষিদের আয় দ্বিগুণ করে দেব, ১৫ লক্ষ টাকা দেব ইত্যাদি ইত্যাদি। সব কিছুই জুমলা ছাড়া কিছু নয়। বৃহস্পতিবার বিজেপি সরকারকে একচোট আক্রমণ শানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে।

https://twitter.com/Jairam_Ramesh/status/1763141367214088332?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1763141367214088332%7Ctwgr%5Edb4c5da3f83c53daa0e31ec6ca4904afe13849c7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fnation%2F2024%2FFeb%2F29%2Fenough-with-jumlas-time-to-answer-people-now-congress-slams-government-over-farmers-issues

কংগ্রেস সভাপতি খারগে এদিন বলেন, ১৬ বছর আগে ইউপিএ নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ৭২০০০ কোটি টাকার কৃষি ঋণ এবং ৩.৭৩ কোটি কৃষকদের সুদ মুকুব করেছিল। তা কংগ্রেসের গ্যারান্টি ছিল। যা তারা পূরণ করেছিল। অন্যদিকে মোদিজি কৃষকদের দুটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন এক- এমএসপি এর ৫০ শতাংশ খরচ এবং দ্বিতীয় ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ করা।

কিন্তু সব জুমলা ছিল।

https://twitter.com/kcvenugopalmp/status/1763137652566417588?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1763137652566417588%7Ctwgr%5Edb4c5da3f83c53daa0e31ec6ca4904afe13849c7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fnation%2F2024%2FFeb%2F29%2Fenough-with-jumlas-time-to-answer-people-now-congress-slams-government-over-farmers-issues

মোদির দুটি প্রতিশ্রুতি জুমলা ছিল, মিথ্যে ছিল। কৃষকদের অবস্থা দিন প্রতিদিন শোচনীয় হয়েছে। তবে কংগ্রেস ক্ষমতায় এলে ১৫ কোটি কৃষক পরিবারকে এমএসপির আইনি গ্যারান্টি দেব।