পুবের কলম,ওয়েবডেস্ক: আলিজা ইজেতবেগোভিচ। প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে বের করে বসনিয়াকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা ছিল তাঁর। তিনিই ছিলেন স্বাধীন বসনিয়ার প্রথম প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মরহুম আলিজার স্মরণে তাঁর কবরের পাশে একত্রিত হয়েছিলেন বসনিয়া-হার্জেগোভিনার মুসলিম নেতাগণ ও সাধারণ মানুষ।
এ দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানও আলিজা ইজেতবেগোভিচকে স্মরণ করে বক্তব্য রাখেন।আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমি অন্তর দিয়ে আমাদের মিত্র দেশ বসনিয়া-হার্জেগোভিনার প্রথম প্রেসিডেন্ট আলিজা ইজেতবেগোভিচকে স্মরণ করছি। তিনি একজন জ্ঞানী নেতা ও একজন ব্যতিক্রমী সহানুভূতিশীল আত্মা ছিলেন।’ তাঁর আভিজাত্য, সাহস ও অবস্থানের প্রসংসা করেন তুর্কি প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট এরদোগান বলেন, বসনিয়াসহ গোটা ইসলামি বিশ্বকে ইজেতবেগোভিচ তাঁর হৃদয়ের গভীরে নিয়ে চলতেন। প্রসঙ্গত, প্রায়শই ‘জ্ঞানী রাজা’ নামে ডাকা হতো ইজেতগোভিচকে যিনি গত শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম চিন্তাবিদ ছিলেন। বসনিয়া-হার্জেগোভিনার প্রথম প্রেসিডেন্ট হিসাবে ১৯৯২ সালের ১ মার্চ বসনিয়াকে যুগোস্লাভিয়া থেকে বের করে আনেন আলিজা।
আরও পড়ুন:
সেসময় যুগোস্লাভিয়া ভেঙে আরও দুই দেশ স্লোভেনিয়া ও ক্রেয়েশিয়াও তৈরি হয়। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং ২০০০ সালের অক্টোবর পর্যন্ত বসনীয় প্রেসিডেন্সির চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেছেন আলিজা। প্রাকৃতিক কারণে ২০০৩ সালে ১৯ অক্টোবর বসনিয়ার রাজধানী সারাজেভোতে তিনি ইন্তেকাল করেন।
আরও পড়ুন: