পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এই পরিস্থিতির মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালকে সরাতে জনস্বার্থ মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, কোন আইনে গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রী পদে রাখা হবে কেজরিওয়ালকে? মামলাকারীর আরও বলেন, “আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এমন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে রাখা কোনওভাবেই উচিত নয়।” এদিকে আপের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে গ্রেফতার হলেও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন।
আরও পড়ুন:
শুক্রবার আদালতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছেন তিনি। জেলের বাইরে হোক বা ভেতরে, দেশের কাজ তিনি করে যাবেন। জেলের বাইরে হোক বা ভেতরে, দেশের কাজ তিনি করে যাবেন।
আরও পড়ুন:
অন্যদিকে, ইডির তরফে দাবি করা হয় আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। ইডির বক্তব্য, এই দুর্নীতির মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল তাঁর ষড়যন্ত্রেই ঘটেছিল সবটা।