আরও পড়ুন:
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: জমে উঠেছে টি ২০ বিশ্বকাপের লড়াই। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনেলের টিকিট নিশ্চিত করল পাকিস্তান। অবিশ্বাস্য জয়ের পরেই পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা এক ট্যুইট বার্তায় লেখেন “ সবকিছুই আল্লাহর পরিকল্পনা’।
আরও পড়ুন:
https://twitter.com/iramizraja/status/1589166416787542016?s=20&t=7qHT8dSw63aSvNmzuy7plw
আরও পড়ুন:
ভারতের কাছে হেরে চলতি টি ২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করে বাবর বাহিনী।
এরপরের ম্যাচে ফের অঘটন। জিম্বাবোয়ের কাছে মাত্র দুই রানে নতিস্বীকার করেন আফ্রিদিরা। এরপর অতিবড় পাক সমর্থকও ভাবেননি যে সেমিফাইনালের মুখ দেখবে দল।আরও পড়ুন:
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম পয়েন্ট আসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচেও তেমন ছন্দে ছিলেন না বাবররা।
তবে চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে দেন তাঁরা।তবে এতকিছুর পরেও জিম্বাবোয়ে- নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল বাবর আজমের দলকে।আরও পড়ুন:
এরপর রবিবার নেদারল্যান্ড দক্ষিণআফ্রিকা কে হারিয়ে অঘটন ঘটাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রোটিয়া বাহিনির। সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে যায় টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন:
পরের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান।
যে দল জিতবে তারাই সেমিতে। সেই পরিস্থিতিতে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। তার ফলে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’ থেকে সেমিতে উঠে গিয়েছেন বাবররা।আরও পড়ুন:
বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৭ রানে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর কিছু মিস ফিল্ডিংয়ের সুবাদে খুব হিসাব করেই ব্যাট করেছে পাকিস্তান এবং ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। সে সঙ্গে গ্রুপ-২ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।
আরও পড়ুন: