পারথ: ৪৯২ দিন পরে টেস্টে শতরান করে অনেক কিছুরই জবাব দিয়ে দিয়েছেন বিরাট কোহলি। অজি বোলিং লাইন আপকে থামিয়ে কেরিয়ারের ৩০-তম টেস্ট শতরানটি করে ফেলার পরে বিরাটের চোখে-মুখে চাপ কাটিয়ে ওঠার স্বস্তি। পারথে এই নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের ঘরে পৌঁছলে তিনি। এ দিন শতরান করেই চেনা ভঙ্গতি ব্যাট তুলে সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন। গ্যালারিতে হাজির থাকা স্ত্রী অনুষ্কার জন্য চুমু ছুড়ে দিলেন।
তারপরে জড়িয়ে ধরলেন অপর প্রান্তে থাকা নীতীশ কুমার রেড্ডিকে।আরও পড়ুন:
সেঞ্চুরি করার পরে ফেরার সময় অজি কিংবদন্তি অ্যাডাম গিক্রিস্ট ছুটে যান বিরাটের প্রতিক্রিয়া নিতে। কোহলি বলেন, ‘অনুষ্কা সবসময় আমার পাশে থেকেছে। যখন খেলতে পারছিলাম না, তখন মাথায় কি চলছিল সবই ওর জানা। আমার ভালো-ম¨ সবসময়ই অনুষ্কাকে পাশে পেয়েছি।
ওর জন্যই সবকিছু সম্ভব হয়েছে।’ একই সঙ্গে বিরাট আরও বলেন, ‘আমি শুধু ঘুরতে চাইনি। দলের জন্য অবদান রাখতে চেয়েছি। দেশের জন্য পারফর্ম করতে পেরে গর্বিত বোধ করছি। দারুণ অনুভূতি। অনুষ্কার সামনে সেই অনুভূতি যেন আরও বিশেষ হয়েছে।’