ইরানের দক্ষিণাঞ্চলের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর আব্বাস ও সিরিক শহরে বুধবার রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের পর বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
আরও পড়ুন:
আধা-সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে ‘বৈরী লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। এর কিছুক্ষণ পর দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারক ও চাবাহার এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
আরও পড়ুন:
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের জন্য যে হুমকি সৃষ্টি হতে পারে, তা প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন:
এর আগে মঙ্গলবারও বন্দর আব্বাসে হামলার খবর প্রকাশিত হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর আব্বাসে নতুন বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে চাবাহার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবরও প্রকাশিত হয়েছে।আরও পড়ুন:
পরবর্তীতে হরমুজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগের দিনও শহরটি হামলার লক্ষ্যবস্তু ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
তবে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।