পুবের কলম, ওয়েবডেস্ক: : ইউপিএসসি কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। মেধা অধ্যবসায় সত্ত্বেও অনেক সময় ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে না। ফলে নিরাশ হয়ে অনেক সময় মাঝপথেই তাদের আশাহত হতে হয়। তবে গহনা নভ্যা জেমস তাদের মধ্যে অন্যতম। কারণ যেখানে কোচিং করেও শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে সাফল্যের দোরগোড়ায় পৌঁছনো সম্ভব হয় না, সেখানে গহনা কোনও কোচিং ছাড়াই ইউপিএসিতে সফলতা লাভ করেছেন।
গহনা কেরলের বাসিন্দা, ২০২২-ইউপিএসসিতে ষষ্ঠ র্যাঙ্ক করেন। আইএএস না হয়ে গহনা আইএফএসকে তাঁর জীবনে বেছে নেন।আরও পড়ুন:
গহনার এই সফলতার নেপথ্যে রয়েছে সংবাদপত্র। কোনও কোচিং ছাড়াই শুধুমাত্র সংবাদপত্র নিয়মিত অধ্যয়ন করে এই কঠিন সাফল্য অর্জন করেন তিনি।
আরও পড়ুন:
ইউপিএসসি- আইএসএস, আইপিএস, আইএফএস অফিসারদের নিয়োগের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করে।
গহনা নভ্যা জেমসের যাত্রা এবং সাফল্য প্রমাণ করে যে কেউ দৃঢ়তা এবং সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এগোলে সাফল্য লাভ সম্ভব।আরও পড়ুন:
গহনা নভ্যা জেমস কেরলের কোট্টায়ামের পালা জেলার বাসিন্দা। ২০২২ সালে তিনি ইউপিএসসি ক্র্যাক করেন। গহনা ইতিহাস নিয়ে বিএ পাশ করেন পালার আলফানসো কলেজ থেকে। পরে পলিটিক্যাল সায়েন্সে এম এ করেন সেন্ট থমাস কলেজ থেকে।
তিনি ইউজিসি নেট পরীক্ষায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জনের পর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডিও করেন।আরও পড়ুন:
গহনার কাকা হলেন আইএফএস আধিকারিক সিবি জর্জ। গহনা জীবনে তার চলার পথে কাকাকে দেখে অনুপ্রাণিত হয়ে ইউপিএসসি পরীক্ষায় বসেন। কোনও কোচিং ছাড়াই সাফল্য লাভ করে নজরকাড়া রেজাল্ট করেন। আইএএস না হয়ে তিনি একজন আইএফএস অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। গহনা নভ্যা জেমস নারীদের জীবনের চলার পথে এক অন্যতম উদাহরণ তৈরি করেছেন তাঁর অদম্য মনের জোর ও ইচ্ছাশক্তির মাধ্যমে।