মুম্বাই: বাবার স্বপ্ন ছিল নিজের মেয়েকে চিকিৎসক করার। সেমত মেয়েকে নিট নিয়ে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বাবা। মেয়েও বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে শুরু করেন। সম্প্রতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট) ফল খারাপ হয় ১৭ বছর বয়সী কিশোরীর। সেই রাগেই নিজের মেয়েকে পিটিয়ে খুন করল বাবা।
অভিযোগ, নিটের ফল খারাপ হওয়ায় ১৭ বছরের এক কিশোরীকে বেধড়ক মারধর করেন বাবা। মারধরের জেরে মৃত্যু হয় কিশোরীর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায়। পেশায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবা ধোন্দিরাম ভগবান ভোঁসলেকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সূত্রের খবর, মেয়ের মৃত্যুর পর পুলিশে অভিযোগ দায়ের করেন প্রীতি ভোঁসলে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।