পুবের কলম প্রতিবেদকঃ ৮ নভেম্বর থেকে ২০২২ সালের হজযাত্রার জন্য আবেনদপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কলকাতা থেকে জেলা সবত্রই অনলাইনে এই আবেদন জমা দেওয়ার কাজ চলছে। রাজ্য হজ কমিটি সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যে হজে যাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ১৫০০।
আরও পড়ুন:
করোনা আবহে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে হজ সম্পন্ন করার জন্য এই আবেদন গ্রহণ করা হচ্ছে। কিন্তু এবছর হজের খরচ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আবেদন অনেকটা মন্থর গতিতে চলছে বলে রাজ্য হজ কমিটি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
রাজ্য হজ কমিটি সূত্রে খবর, রাজ্যের হজযাত্রীর কোটা ১৭ হাজারের কাছাকাছি। কিন্তু এবছর করোনা বিধি মেনে হজ পালিত হবে। তার জন্য রাজ্যের কোটা কমতে পারে। কেন্দ্রীয় হজ কমিটি এখন নির্দিষ্ট করে না জানানোর জন্য এখনো কোটা কত তা চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন:
রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে জেলায় জেলায় কর্মসূচী নিয়েছে রাজ্য হজ কমিটি।
বিভিন্ন জেলায় ইমাম-মোয়াজ্জেনদের কাজে লাগানো হচ্ছে। জুম্মার নামায, কিংবা হজ সচেতনতা শিবির করে এই প্রচারের কাজ চলছে। রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকী জানান, তিনি নিজেই প্রচারের কাজে নামছেন। জেলা সফর করে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন। পাশাপাশি বিভিন্ন ইমাম সংগঠনকে কাজে লাগানো হচ্ছে।আরও পড়ুন:
অল বাংলা খালেমূল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্টের এক প্রতিনিধিদল-উত্তরবঙ্গ সফর করছে। তাঁরা উত্তররবঙ্গের বিশিষ্ট আলেম মতিউর রহমান মাদানীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় প্রচারের কাজ করছেন। খাদেমূল হুজ্জাজ ওয়েল ফেয়ার ট্রাস্ট গোটা রাজ্য জুড়েই এই কাজ করবে বলে জানিয়েছেন সংস্থার অন্যতম খলিল মল্লিক। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হজের ফর্ম কিভাবে করতে হবে সে ব্যাপারে সহযোগিতা করছেন– মুফতি মুজিবুর রহমান, হাজি মফিদুল ইসলাম, হাজি নাইয়ার আলম।
আরও পড়ুন:
অন্যদিকে রাজ্য ওয়াকফ বোর্ড নিযুক্ত জেলা ইমামদের নিয়ে তৈরি অলবেঙ্গল ডিস্ট্রিক ইমাম অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান আহমদ আলি ওয়ারসী জানান, তাঁরা জেলায় জেলায় প্রচারের কাজ শুরু করবেন। রাজ্য ওয়াকফ বোর্ড অনুমতি দিলেই প্রতি জেলায় তারা প্রচারের কাজ শুরু করবেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত হজের আবেদন জমা করা যাবে।