পুবের কলম, ওয়েবডেস্কঃ আকাশ থেকে পড়ছে মাছ! অবাক হলেও সত্যি, এমনই অদ্ভূত ঘটনার খবর শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (এই ঘটনার সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল ডেস্ক)। দেখা গিয়েছে যে একটা চৌমাথার মতো রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। তারই মধ্যে আকাশ থেকে টপাটপ রাস্তায় জ্যান্ত মাছ এসে পড়ছে।

রাস্তায় পড়ে ছিটকে উঠছে মাছগুলি। জল থেকে মাছকে তুলে ডাঙায় তুলে রাখলে যেমন হয়,  সেরকমভাবেই ছিটকে উঠতে থাকে। এক ব্যক্তিকে হাতে সেই মাছও তুলে নিতে দেখা গিয়েছে।