পুবের কলম,ওয়েবডেস্ক: দলিতের  মুখে প্রস্রাব করেছিলেন বিজেপি নেতা। ক্যামেরার সামনে ওই দলিতের পা ধুইয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার অপর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে এক মুসলিম যুবককে জোর করে মূত্র পান করানোর অভিযোগ উঠল ৫ রূপান্তরকামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রফিকুল রূপান্তরকামীদের বাড়িতে কাজ করতেন। তিনি সেখানকার কাজ ছেড়ে অন্য এক রূপান্তরকামীর বাড়িতে কাজে যোগ দেন। এতেই নাকি রাগ হয় তাদের। রফিকুলের বাড়ি ফেরার পথে এই পাঁচ রূপান্তরকামী তাঁর ওপর চড়াও হয়।
তাঁর ওপর যে অত্যাচার রূপান্তরকামীরা করেছে তার ভিডিয়ো সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নির্যাতিত রফিকুল। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে।

https://twitter.com/smartySikandar/status/1685299532735889408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685299532735889408%7Ctwgr%5Ed3a83249cb2aecf8f5401595236ff23fad53b9a7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.outlookindia.com%2Fnational%2Ffive-apprehended-in-uttar-pradesh-for-forcing-man-to-drink-urine-and-shaving-his-head-news-306866

সাহাভার থানার স্টেশন হাউস অফিসার অনিল কুমার জানিয়েছেন, তাঁর ওপর যে অত্যচার হয়েছে সে কথা জানিয়ে রফিকুল অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা শুধু রফিকুলকে মূত্র পান করতে এবং মাথা ন্যাড়া করতে বাধ্যই করেনি, তার ওপর শারীরিক নির্যাতনও করেছে। এমনকী তাঁর থেকে ১০ হাজার টাকা চুরিও করেন পাঁচ রূপান্তরকামী। গত ২৬ জুলাই এই অমানবিক ঘটনাটি ঘটে। সম্প্রতি ভাইরাল হয়েছে অত্যাচারের এই ভিডিয়ো। এমন ভিডিয়ো দেখে স্বাভাবিক ভাবেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল সাইটে।