০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভার, জখম ১৩

পুবের কলম, ওয়েবডেস্কঃ মুম্বইয়ের নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ ভেঙে জখম হলেন ১৩ জন। এরা সকলেই শ্রমিক। আহতদের সান্তাক্রুজের ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে আচমকাই ভেঙে পড়ে এই ফ্লাইওভারের একাংশ। জোন ৮-এর পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে জানিয়েছেন, মুম্বইয়ের ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় ১৩ জন জখম হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে। এই ফ্লাইওভারটি বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মেন রোড ও সান্তা ক্রুজ-চেম্বুর লিঙ্ক রোডকে যুক্ত করেছে। ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি উদ্ধারকাজে নামে সিটি পুলিশ ও দমকল। এদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের তরফে জানানো হয়েছে যে, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির তরফে নির্মাণকাজ চলছিল। খুব ভোরে এই ঘটনা ঘটায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মত স্থানীয়দের।  তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভার, জখম ১৩

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার