আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ট্যুইটার, মেটার পর এবার কর্মী ছাঁটায়ের পথে আ্যমাজন। ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। এমনটাই জানা যাচ্ছে। খুব সম্প্রতি মাস্কের দেখানো পথে হেঁটে মেটা তথা ফেসবুক থেকে ১১০০০ কর্মীকে ছাঁটাই করেছেন জুকারবার্গ।
এবার ছাঁটাইয়ের পথে আ্যামাজন।আরও পড়ুন:
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছাঁটাই হতে যাওয়া কর্মীদের বেশিরভাগই অ্যামাজনের ডিভাইস ইউনিটের। এছাড়া সংস্থার রিটেইল বিভাগ এবং মানবসম্পদ বিভাগেও কর্মী ছাঁটাই হবে। শুধু তাই নয়, কর্মী নিয়োগও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:
অ্যামাজনের সূত্রটি বলছে, মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই অবস্থায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো অ্যামাজনও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে।
আরও পড়ুন:
অ্যামাজন মনে করছে, চলতি বছরে উৎসবের সময়গুলোতে, যেমন বড়দিন বা নববর্ষে তাদের ব্যবসা আগের তুলনায় কমে যাবে। লোকে কেনাকাটার আগ্রহই হারিয়ে ফেলেছে।
আরও পড়ুন:
গত মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যামাজনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ব্রায়ান ওলসাভস্কি বলেছিলেন যে, মানুষ কেনাকাটায় তাদের বাজেট কমিয়ে ফেলেছে।
আরও পড়ুন: