১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোরপূর্বক ধর্মান্তরণ, যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় শ্যুটারের স্বামীর

পুবের কলম, ওয়েবডেস্ক:  লাভ জিহাদ! জোরপূর্বক ধর্মান্তরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় শ্যুটার তারা শাহদেও -এর স্বামী রাকিবুল ওরফে রঞ্জিত কোহলির। সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। ২০১৭ সালে জাতীয় শ্যুটার তারা শাহদেও মামলার চার্জশিটে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগটি উল্লেখ করা হয়েছে। ২০১৭’র আগস্টে রাঁচি ও দিল্লি পুলিশের স্পেশাল টিম যৌথ অভিযান চালিয়ে রাকিবুল হাসান খানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জাতীয় শ্যুটার তারা শাহদেওকে প্রতারণা করে বিয়ে এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

ডিআইজি (রাঁচি) প্রবীণ কুমার সিং রাকিবুলের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেন। দিল্লি বিমানবন্দরের কাছে একটি জায়গা থেকে রাকিবুলকে তার মায়ের সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তারা শাহদেও রাকিবুলের বিরুদ্ধে ২২ আগস্ট শহরের হিন্দপিরি থানায় জোর করে ধর্মান্তরণ এবং নির্যাতনের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছিলেন। খান সেই সময় তার অসুস্থ মাকে নিয়ে রাঁচিতে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন।

শ্যুটার তারা শহদেও’র অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামীর নাম রাকিবুল হাসান খান, রঞ্জিত কোহলি নয়। তারা’র আরও অভিযোগ, প্রায় এক মাস ধরে ধর্ম পরিবর্তন করার জন্য তার ওপর অত্যাচার চালানো হয়েছিল। ডিআইজি প্রবীণ কুমার সিং জানান, আইপিসি ৪৯৮ এ (যৌতুক) ও ২৯৫এ-এর অধীনে বিদ্বেষ, মহিলাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা দায়ের হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোরপূর্বক ধর্মান্তরণ, যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় শ্যুটারের স্বামীর

আপডেট : ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার