পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে ফরাসি সেনার উপনিবেশ মুক্ত হল আফ্রিকার দেশ মালি। দেশটি থেকে ফরাসি সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে সরে গেছে। দীর্ঘদিন মালিতে অবস্থান করা এই বাহিনী নাইজারে স্থানান্তরিত হয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরাসি বাহিনী আনুষ্ঠানিকভাবে মালিয়ান অঞ্চল ছেড়েছে। মালিয়ান ভূখণ্ডে অবস্থান করা ফোর্সের শেষ সামরিক ইউনিটটি মালি এবং নাইজারের মধ্যকার সীমানা অতিক্রম করেছে।
ফরাসি সেনাবাহিনী প্রাথমিকভাবে সন্ত্রাস দমনের নামে ২০১৩ সালে মালিতে হস্তক্ষেপ করেছিল। ২০১৩ সালে মালিতে ফরাসি সৈন্যদের স্বাগত জানানো হলেও বিগত কয়েকবছর ধরে দেশটি থেকে ফরাসি সেনাকে হটাতে বিক্ষোভ হয়েছে। ফ্রান্স এবং মালির সামরিক সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাও দেখা দিয়েছিল। কারণ, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ করেছিলেন, মালি সরকার রাশিয়ার আধাসামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের ভাড়াটেদের সাথে কাজ করছে। এরপরই মালি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি।মালি ত্যাগ করল ফরাসি সেনারা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২, ১৫:৪৩
আরও খবর
হিজাব বিরোধী বিলে সমর্থন ফ্রান্সের সেনেটের
সেনা সংখ্যা কমাবে শ্রীলঙ্কা
ফ্রেঞ্চ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
ফাইনালে বেঞ্জেমাকে চান ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র