পুবের কলম প্রতিবেদক: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার জের। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি Ragging কমিটির পর Anti Ragging Squad গঠন করা হল। নতুন করে বিশ্ববিদ্যালয়ে Anti Ragging Squad গঠন হয়েছে। গতবারের থেকে তিনগুণ সদস্য বেশি নিয়ে এই স্কোয়াড গঠন করেছে বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৫৫ জন সদস্য নিয়ে Anti Ragging Squad নতুন করে গঠন করা হয়েছে। এতদিন পর্যন্ত অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ছিল ১৫। স্কোয়াডের সদস্যরা ঘন ঘন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পরিদর্শন, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন, রাতে ক্যাম্পাসে সারপ্রাইজ ভিজিট, হস্টেলেও ভিজিট করবে। এবার এই ৫৫ জন সদস্যের দল কাজ শুরু করবেন।
আরও পড়ুন:
পুরনো Anti Ragging Squad -এ নিয়োগ ও কাজ নিয়ে কার্যত প্রশ্ন তোলেন উপাচার্য। নতুন করে স্কোয়াড গঠন নিয়ে তাঁর দাবি, তএতদিন পর্যন্ত যত সংখ্যক সদস্য ছিলেন তাঁদের দিয়ে সবটা করা সম্ভব নয়। তাই আমরা নতুন করে ফের এতজন সদস্য নিয়ে স্কোয়াড গঠন করলাম। বুধবার বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্র্বতীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।