০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্রাব মেশানো জল দিয়ে বিক্রি ফুচকা! গ্রেফতার বিক্রেতা

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফুচকার মতো লোভনীয় খাবার দেখলে অধিকাংশ মানুষেরই জিভে জল চলে আসে। বেশিরভাগ রাস্তার মোড়ে থাকা ফুচকার দোকানগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই ভিড় জমান মহিলারা। তবে পুরুষ থেকে কিশোর-কিশোরীরাও বাদ যান না। এমনিতে তো ভিড় উপচে উঠছে দোকানগুলিতে, আর পুজো পার্বণ হলে তো কোনও কথাই নেই।

তবে সম্প্রতি ফুচকার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ফুচকা খেতে জিভে জল আসা তো দূরঅস্ত, এই লোভনীয় জিনিসটি খাওয়া ত্যাগ করতে পারে সাধারণ মানুষ। ভিডিওতে দেখা গেছে, ফুচকা বিক্রেতাকে ফুচকার জলে প্রস্রাব করতে। তার পর সেই জলকেই ফুচকা বিক্রির কাজে লাগাতে। সংবাদসংস্থা প্রাগ নিউজ-এ প্রকাশিত খবর অনুযায়ী গুয়াহাটির আঠাগাঁও এলাকার ঘটনা। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়। ইতিমধ্যেই ওই ফুচকাওলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ।

তবে এই ঘটনায় মাথায় হাত পড়েছে ফুচকাপ্রেমীদের। অনেকেই ফুচকা আর কোনও দিন খাবে না বলে পণ করেছেন। নেটিজেনদের কথায়, মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার জন্য যেন উচিৎ সাক্ষী পায় ওই ফুচকা বিক্রেতা।

সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রস্রাব মেশানো জল দিয়ে বিক্রি ফুচকা! গ্রেফতার বিক্রেতা

আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার