পুবের কলম, ওয়েবডেস্ক: খুনের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরই খুন হলেন মডেল দিব্যা পাহুজা। গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাদোলির প্রাক্তন প্রেমিকা ছিলেন যুবতী। প্রসঙ্গত, ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল দিব্যা পাহুজা।
দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট তাঁকে জামিনে মুক্তি দেয়।আরও পড়ুন:
গোটা ঘটনাটিই হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২ জানুয়ারি হোটেল মালিক অভিজিৎ, এক যুবতী ও আরেক ব্যক্তি হোটেল আসেন।
ওই মডেল যে রুমে ছিলেন সেই রুমে ঢোকেন তাঁরা। বেশকয়েক ঘন্টা পর দেখা যায়, হোটেল মালিকসহ অপর দুই যুবক মডেল পাহুজার দেহ চাদরে মুড়িয়ে বের করে আনা হয়। তারপর বিএমডব্লু গাড়িতে দেহটি তুলে দেওয়া হয়।আরও পড়ুন:
গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশ পাহুজাকে খুন করার উদ্দেশ্যে হোটেল মালিককে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক অভিজিৎ ও হোটেলের দুই কর্মী প্রকাশ ও ইন্দ্রজকে গ্রেফতার করা হয়েছে।