পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচে বহুতল বিপর্যয় তদন্তে নেমে ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে প্রোমোটার ও অন্য জড়িতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। সেই সঙ্গে কলকাতা পুরসভা তিন ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। রবিবার রাতে হঠাৎ করে পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এলাকাটি ১৫ নম্বর অন্তর্গত।
ওই বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে।আরও পড়ুন:
পুরসভা সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বলা হয়েছে তাঁদের। সময়ের মধ্যে তাঁরা যদি সন্তোষজনক উত্তর দিতে না পারেন, তা হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে খবর পুরসভা সূত্রে।
আরও পড়ুন:
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের নাম মুহাম্মদ ইমরান (২৭), রিজওয়ান আলম (২৩), আকবর আলি (৩৪), মুহাম্মদ ওয়াসিত(১৯), রমজান আলি (৬০), নাসিমউদ্দিন শেখ(২৪)।
ঘটনার সূত্রপাত হয় রবিবার মধ্যরাতে কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডের মসজিদ এলাকার আজহার মোল্লা বাগানে। সেখানে বেশ কিছুদিন ধরে বহুতল নির্মাণের কাজ চলছিল। সেটি ভেঙে পড়ে।আরও পড়ুন:
নির্মীয়মাণ বহুতলের ওই বাড়িতে কয়েকজন থাকলেও, পাশে ঝুপড়িতে একাধিক মানুষ ঘুমোচ্ছিলেন। ফলে ধবংসস্তূপের নীচের একাধিক মানুষ চাপা পড়ে যায়।
এখনও কতজন ধবংসস্তূপের তলায় আটকে আছে, তার সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি প্রশাসন। তাদের উদ্ধার কাজ এখনও চলছে। দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ উদ্যোগে উদ্ধার কাজ করছে। বেশ কয়েকজন মহিলা সহ শিশুকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজন এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।