অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১৩ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৭৪৬ জনে। আহত হয়েছেন এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ। শুধু গত এক দিনেই আহত হয়েছেন ৩০৪ জন।

মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ৩৩ জন এবং আহত হয়েছেন ১৪১ জন। এভাবে ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৩৩৯ জনে। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু। জাতিসংঘ-সমর্থিত সংস্থা সতর্ক করেছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং শিগগিরই এটি দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।