পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের টানা হামলায় এবার মুখ খুলল হামাস। এই ভিডিয়ো বার্তায় বক্তব্য তুলে ধরেন হামাসের মুখপাত্র আবু ওয়ায়দা। তিনি বলেন, 'আল্লাহর সাহায্যে আমরা আমাদের প্রস্তুতির বিষয়টি আবারো আশ্বস্ত করছি। আর স্থলভাগ দিয়ে শত্রুর আগ্রাসন বাড়ানোর বিষয়টির ফলে আমাদের নতুন বিকল্প পথ গ্রহণে দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তা শত্রুর ওপর ভয়াবহ ক্ষতির কারণ হবে।
'আরও পড়ুন:
হামাসের মুখপাত্র বলেন, গাজা উপত্যকায় হামাসের সামরিক কাঠামোগত শক্তি একটি 'কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা', যা ইসরাইল আগে কখনও এর মুখোমুখি হয়নি। ইসরাইল এখন গাজা সীমান্তে সৈন্য এবং সামরিক সরঞ্জাম জড়ো করছে। এখন পর্যন্ত ইসরাইল গাজার ওপর বিরামহীনভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে। ফলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে। ইসরাইল গাজায় স্থল হামলা চালাবে।
ইতিমধ্যেই অতর্কিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় বিপর্যস্ত গাজা। জ্বালানি, খাদ্য, জল বন্ধ করে দিয়েছে ইসরাইল। উপত্যকাটিকে তারা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। গাজাবাসীকে ভাতে মারতে চাইছে ইসরাইল।আরও পড়ুন: