কৌশিক সালুই, বীরভূম: প্রথা মাফিক পড়াশোনা হলেও তারা বঞ্চিত যে কোনও সরকারি সুযোগ সুবিধা থেকে। ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল পোশাক, জুতো, ব্যাগ, শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য অনুদান কোনও কিছুই মেলে না তাদের। এই সমস্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বীরভূম জেলার সরকারি স্বীকৃত আনএডেড মাদ্রাসার শিক্ষক সংগঠন।
আরও পড়ুন:
এদিকে সংশ্লিষ্ট দাবি গুলি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বীরভূম জেলা সরকারি স্বীকৃত আন্ডেড মাদ্রাসার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হন। এই জেলায় ২৩টি আন অ্যাডেড মাদ্রাসা আছে। যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়া হচ্ছে প্রায় চার হাজার এবং শিক্ষক ও শিক্ষা কর্মী সংখ্যা প্রায় আড়াইশো জন। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে রাজ্য সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকে এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত হলেও তাদের মেলেনা কোন কিছুই।
সেই বিষয়ে দুটো ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে দরবার করা হল।আরও পড়ুন:
শিক্ষক সংগঠনের বীরভূম জেলার সভাপতি হাসিবুর রহমান বলেন, 'আমরা এবং আমাদের পড়ুয়ার সবদিক থেকেই বঞ্চিত। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের আরজি জানিয়েছি জেলা প্রশাসনের কাছে'।
আরও পড়ুন:
বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সুপ্রিয় দাস বলেন, 'সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরোয়ারা যাতে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে'।
আরও পড়ুন: