পুবের কলম ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের সরকারি স্কুলে কমছে পড়ুয়া। এই নিয়ে তিন রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। কেন্দ্রের রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা এক তথ্যে উল্লেখ করা হয়েছে, একটা বা দুটো রাজ্য নয়, অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই করুণ দশা সরকারি শিক্ষাব্যবস্থার। কেন্দ্রের রিপোর্ট বলছে, সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে।
পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে।আরও পড়ুন:
কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ৪৫ হাজার বা ৭৩ শতাংশ। সেখানে ১৫ হাজার ২৬২টি হল বেসরকারি স্কুল। অথচ, সরকারি স্কুলে পড়াশোনা করে মাত্র ৪৬ শতাংশ পড়ুয়া।
বেসরকারি স্কুলে পড়ে ৫২ শতাংশ পড়ুয়া। তেলেঙ্গানায় ৪২ হাজার ৯০১টি স্কুলের ৭০ শতাংশ সরকারি। অথচ মোট পড়ুয়ার ৬২ শতাংশই পড়ে বেসরকারি স্কুলে। উত্তরাখণ্ডেও ছবিটা একই রকম। এই তিন রাজ্যের পাশাপাশি বেসরকারি স্কুলের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সব রাজ্যকেই চিঠি লিখেছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। মিড ডে মিল নিয়ে পর্যালোচনা রিপোর্টেও উদ্বেগজনকভাবে পড়ুয়া হ্রাসের বিষয়টি চোখে পড়েছে।আরও পড়ুন:
সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দেশের সব রাজ্যেই অনেক কম। তা সত্ত্বেও পড়ুয়ার সংখ্যা বাড়ছে বেসরকারি স্কুলে। বিশেষ করে তিনটি রাজ্য নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে কেন্দ্র। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা অর্ধেক হলেও পড়ুয়ার সংখ্যা দ্বিগুণ।
আরও পড়ুন: