পুবের কলম প্রতিবেদক: ৭৪ বছরে পা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। জন্মদিনের আগের সন্ধ্যাতেই শুভেচ্ছাবার্তা এসেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এবার জন্মদিনে ফোনটা এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে লাগাতার চওড়া হতে দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।
দিন যত গড়িয়েছে বিবাদ যেন ততই বেড়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যপালের জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা রাজনৈতিক সৌজন্যতারই এক বড় পাঠ হয়ে থেকে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। এ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার কাছের মানুষ হয়ে উঠতে চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সরস্বতী পুজোর সময় হাতেখড়ি যেমন নিয়েছেন, তেমনই আবার বাংলায় বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। বাংলা-বাঙালির প্রতি তাঁর ভালোবাসার কথাও বলেছেন অকপটে। রপ্ত করতে চেয়েছেন বাঙালিয়ানাও। এমনকী যেকোনও প্রশাসনিক সমস্যার কথা শোনা মাত্রই তাঁর সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছেন। পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ আসতেই ছুটে গিয়েছেন মানুষের দরবারে। রাজভবনে খুলে ফেলেছিলেন পিস রুম। এ দিকে জন্মদিনে শুধু মমতা নন, বোসকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর পূর্বসূরীও। ফোন এসেছিল বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কাছ থেকেও। অন্যদিকে মোদি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘মানুষের পরিষেবায় আপনার বিশাল অভিজ্ঞতা দেশের কাছে সম্পদ। মানব কল্যাণে ও দেশের সেবায় আপনি নিষ্ঠার সঙ্গে একটি মানদণ্ড তৈরি করেছেন। এটা রাজ্যবাসীর উন্নয়নে সাহায্য করবে। আপনার দেখানো পথে, রাজ্যের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করতে থাকুক।’৭৪-এ পা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪, ১৪:১১
আরও খবর
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
বিধানসভা হবে পেপারলেস, বিধায়কের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ স্পিকারের
বিধানসভা হবে পেপারলেস, বিধায়কের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ স্পিকারের
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ