পুবের কলম প্রতিবেদক: হাতেগোনা আর কয়েকটা দিন মাত্র। তারপরেই শুরু হয়ে যাবে এপ্রিল মাস। আর এই এপ্রিল মাস থেকেই বাংলার মা-বোনেরা পেয়ে যেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত সুবিধা। বাংলার প্রায় ২ কোটি ১৩ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান।
এতদিন এই মহিলাদের মধ্যে যারা তফশিলি জাতি বা উপজাতির মহিলা ছিলেন, তাঁরা পেতেন মাসে ১০০০ টাকা করে বছরে ১২ হাজার টাকা। এপ্রিল মাস থেকে সেটাই বেড়ে হচ্ছে মাসে ১২০০ টাকা কর্বে বছরের ১৪৪০০ টাকা।আরও পড়ুন:
সাধারণ ঘরের মহিলারা মাসে পেতেন ৫০০ টাকা করে বছরে ৬ হাজার টাকা। এপ্রিল মাস থেকে তাঁরাই এবার পেতে চলেছেন মাসে ১০০০ টাকা করে বছরে ১২ হাজার টাকা।
এই বর্ধিত সুবিধাকে তুলে ধরেই এবার বাংলার ঘরে ঘরে আমাদের মা লক্ষ্মীদের কাছে চলে আসছে তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা বার্তা।আরও পড়ুন:
শুভেচ্ছা বার্তার অঙ্গ হিসাবে সব লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের দেওয়া হচ্ছে একটি করে মানিব্যাগ। সম্পূর্ণভাবে দূষণরহিত এই কাপড়ের মানিব্যাগের একদিকে লেখা থাকছে, ‘পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হল হাজার, তপশিলি মা বোনেরা পাবে বারোশো এবার।’ অপরদিকে লেখা থাকছে, ‘আপনার জন্য নববর্ষের উপহার, দিদি বাড়ালো লক্ষ্মীর ভান্ডার।’