আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর এক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। নিহত কমপক্ষে ৯ জন, আহত ৫৭ জন।
আরও পড়ুন:
৪ ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস।সেই উপলক্ষে চলছিল প্যারেড।
সেই প্যারেডের মধ্যেই হটাৎ করে এই হামলার ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন অনেকে।আরও পড়ুন:
শিকাগোর পুুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে।
গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত দের মধ্যে তরুণ, তরুণী থেকে ৯০ বছরের বৃদ্ধও রয়েছেন। অনেকের অবস্থাই অত্যন্ত আশংকাজনক, ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।আরও পড়ুন:
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই লোমহর্ষক ঘটনার ভিডিও ফুটেজ। দুই আততায়ীর মধ্যে একজনকে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ।