পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম-বিরোধী কার্যকলাপ প্রচার পশ্চিমা বিশ্বের অবিচ্ছেদ্য অংশ। হামাস-ইসরাইল যুদ্ধের পর থেকে সেই প্রচার দ্বিগুণ হারে বেড়ে গেছে। আমরা কোনও জিম্মি শিশু ও মহিলাকে হত্যা করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করছে পশ্চিমা মিডিয়া। মুক্তিযোদ্ধা হামাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করল সংশ্লিষ্ট বাহিনী। এদিন ইসরাইল সীমান্তে দুই শিশু সহ এক মহিলাকে মুক্তি দিয়েছে হামাস বাহিনী। সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিয়ো করে এই তথ্য নিশ্চিত করেছে। হামাসের যোদ্ধারা ইসরাইল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়।
আরও পড়ুন:
https://twitter.com/dom_lucre/status/1712243721398272036?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712243721398272036%7Ctwgr%5E24ca1c3faf654e2d7de95601c8a7c8cce2b72be3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fisrael-hamas-war-hamas-continuously-attack-in-israel-airports-air-service-suspended-gaza-in-complete-blackout-926088.html
এক বিবৃতি জারি করে হামাস বাহিনী জানান, এতদিন ধরে ইসরাইলিরা আমাদের ওপর অত্যাচার করেছে। নির্বিচারে আমাদের মহিলা শিশুদের হত্যা করেছে। অথচ ‘টু’ শব্দ পর্যন্ত করেনি পশ্চিমা মিডিয়া। বরং আড়ালে-আবডালে ইহুদীদের মদদ যুগিয়েছে। আজ আমরা প্রতিরক্ষা করলেই দোষ। অনুগ্রহ করে বিকিয়ে যাবেন না। একতরফা ও অন্ধভাবে খবর বন্ধ করুন।
ইহুদীদের প্রকৃত রূপ সর্বসমুক্ষে আনুন। পেশাদারিত্ব বজায় রাখুন।আরও পড়ুন:
https://youtu.be/7Y9fHUOhTMY?si=AegqCPY8fgjcsANy
আরও পড়ুন:
প্রসঙ্গত, আল-জাজিরা একটি ভিডিয়ো প্রকাশ করেছিল। তাতে দেখা গেছে, এক মহিলা দুই শিশুকে নিয়ে একটি বেড়ার পাশে বসে আছে। পেছনে অস্ত্র হাতে পাহারা দিচ্ছে একজন। ধারণা করা হচ্ছে, জায়গাটি গাজা ও ইজরায়েলের সীমান্তের বেড়া। মহিলা ও শিশুদের মুখও দেখা যায়নি।
আরও পড়ুন:
হামাসের তরফে দাবি করা হয়েছে, তারা ১৬৩ জন ইসরাইলি নাগরিককে বন্দি করে রেখেছে। গাজা স্ট্রিপের কোনও একটি গোপন সুড়ঙ্গে তাদের আটকে রাখা হয়েছে। তাঁদের কোনও ক্ষতি হয়নি। আঁচ পর্যন্ত আসতে দেয়নি।
আরও পড়ুন:
একদিকে ইসরাইল জুড়ে লাগাতার গোলাবর্ষণ। অন্যদিকে অন্ধকারে ডুবে গাজা। ইসরাইল ও ফিলিস্তিনের হামাস বাহিনীর যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার পার করতে চলেছে। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হামাসের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইসরাইল সেনা। বন্ধ করে দিয়েছে জল, খাদ্য,বিদ্যুৎ। চারিদিকে শুধু অন্ধকার ও হাহাকার।
আরও পড়ুন:
https://twitter.com/Sa91af/status/1712281866374459601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712281866374459601%7Ctwgr%5E24ca1c3faf654e2d7de95601c8a7c8cce2b72be3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fisrael-hamas-war-hamas-continuously-attack-in-israel-airports-air-service-suspended-gaza-in-complete-blackout-926088.html
আরও পড়ুন: